1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

থমথমে পঞ্চগড়, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

  • প্রকাশিত : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৯৪ 0 সংবাদ টি পড়েছেন
পঞ্চগড় প্রতিনিধি // পঞ্চগড়ে আহমদিয়া জামাতের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর শনিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করে শহরের দোকাপাট। রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলতে শুরু করেছে। তবে অন্য দিনের তুলনায় শহরে যান চলাচল কিছুটা কম দেখা গেছে।

এদিকে শহরের চৌরঙ্গী মোড়, জালাসি, ধাক্কামাড়া, তেতুলিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে পিকআপ ভ্যানে বসে টহল দিচ্ছেন বিজিবি ও পুলিশ সদস্যরা। এ নিয়ে জনমনে এখনো কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মানুষের ছোট ছোট জটলা। তাদের প্রায় সবার আলোচনার বিষয়বস্তু গতকালের সংঘর্ষের ঘটনা। শহরের সিনেমা হলের সামনে রাজমিস্ত্রি দুলাল হোসেন (৩৩) বলেন, ‘ভাই চোখের পলকে এত লোক কোথা থেকে আসিল বুঝা গেল না। কাদিয়ানিদের (আহমদিয়া) অনেকের বাড়িতে আগুন দেয়ার পাশপাশি লুটও করেছে। গরুও নাকি হারাইছে কয়েকটা। সকালে গরু খুঁজতে আমাদের বাড়ির ওদিকে কাদিয়ানিরা গেছে।’

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহর ও শহরতলীতে সাড়ে ৩০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাবের পাঁচটি টহল টিম ও বিজিবি ১৭ প্লাটুন সদস্য দায়িত্বে রয়েছেন। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় আছেন।

পঞ্চগড় শহরের উপকণ্ঠে আহম্মদনগর এলাকায় আহমদিয়া জামাতের শুরু হওয়া তিন দিনব্যাপী জলসা বন্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর শহরের চৌরঙ্গী মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুজন নিহত ও পুলিশসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। পরে প্রশাসনের হস্তক্ষেপে আহমদিয়াদের জলসা বন্ধ ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ