1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

৯৯৯-এ ফোন: পদ্মার চর থেকে অপহৃত ব্যক্তি উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩১৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক // জাতীয় জরু‌রি সেবা নম্ব‌রে ফোন ক‌লে পাবনা থেকে অপহৃত ব্যক্তি গোয়ালন্দের পদ্মার চর থেকে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার ৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পৃ‌লিশ প‌রিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, বুধবার দিবাগত রা‌তে নজরুল ইসলাম না‌মের একজন ফোন ক‌রে ব‌লেন, পাবনার আমিনপুর উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের যোধপুর থেকে তাঁর ভাই রজব আলীকে (৪২) ক‌য়েকজন অজ্ঞাত ব্যক্তি ২৮ ফেব্রুয়া‌রি অপহরণ করে নিয়ে গিয়েছিল। তি‌নি খবর পেয়েছেন, তার ভাইকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর কোন একটি চরে আটকে রাখা হয়েছে। ভাইকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান নজরুল।

৯৯৯ তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ থানা এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।

সংবাদ পেয়ে গোয়ালন্দ নৌ পুলিশের একটি দল প্রায় দুই ঘন্টা পদ্মা নদীর মাঝে বিভিন্ন চরে অভিযান চালিয়ে দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটের ৫ কিলোমিটার আগে পদ্মা নদীর মাঝখানের একটি চর থেকে রাত ‌পৌ‌নে ২টায় ভিকটিম রজব আলীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে এবং তার আত্মাীয় স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ