1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

সরকারি সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধে শীর্ষে ভারত ,পঞ্চম বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩১৬ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // রাজনৈতিক সংঘাত কিংবা পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধেসহ নানান কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটে। গত বছর বিশ্বে সবচেয়ে বেশি ইন্টারনেট সেবা বন্ধ করেছে ভারত। টানা ৫ বছর ধরে দেশটি এই ক্ষেত্রে বিশ্বে শীর্ষ অবস্থানে আছে। বাংলাদেশও এ তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষণ সংস্থা অ্যাক্সেস নাউ’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

অ্যাক্সেস নাউ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সংযোগ বন্ধের ১৮৭টি ঘটনা নথিভুক্ত করেছে। এর ৮৪টিই ঘটেছে ভারতে। এর মধ্যে কাশ্মীরের ভারতশাসিত অংশে ৪৯ বার ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।

এ ব্যাপারে অ্যাক্সেস নাউ এক প্রতিবেদনে বলেছে, রাজনৈতিক অস্থিরতা এবং অস্থিতিশীলতার কারণে জম্মু এবং কাশ্মীরে গেলো বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে টানা ১৬ বার কারফিউ স্টাইলে তিনদিন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

ইন্টারনেট পরিষেবা বন্ধে ভারত টানা পঞ্চমবারের মতো শীর্ষে অবস্থানে থাকলেও, ২০১৭ সালের পর এবারই প্রথমবারের মতো ১০০ বারের কম ইন্টারনেট বন্ধ করেছে দেশটি।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ইউক্রেন। গত বছর রুশ সামরিক বাহিনী দেশটিতে হামলা চালানোর পর ইউক্রেনে অন্তত ২২ বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তৃতীয় অবস্থানে আছে থাকা ইরান ২০২২ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় ১৮ বার সরকারি নির্দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল।

গত বছরের ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনি পুলিশি হেফাজতে মারা গেলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়, যা সীমিত আকারে এখনো চলছে।

একই সময়ে মিয়ানমার ৭ বার ও বাংলাদেশ ৬ বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এই তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে। সূত্র: রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ