1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কৃষকলীগ নেতাসহ ৮ জনের যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৫ 0 সংবাদ টি পড়েছেন
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি // মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের এনামুল হক নইলু হত্যা মামলায় উপজেলার কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানসহ ৮ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদ উল্লাহ এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন ছামিদুল ইসলাম, শাহার আলী, টিপু সুলতান, আব্দুল খালেক, আক্তারুজ্জামান আক্তার, আব্দুল মান্নান ও জিল্লুর রহমান।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য জানান, ২০১৭ সালের ৩০ জুলাই গাংনী উপজেলার ধলা গ্রামে এনামুল হক নইলু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আজমাইল হোসেন টুটুল বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার তদন্ত এবং সাক্ষীর জবানবন্দি শেষে অভিযোগ প্রমানিত হওয়ায় আসামিদের বিরদ্ধে এই রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি আইনজীবী পল্লব ভট্টাচার্য ও আসামীপক্ষের আইনজীবী একেএম শফিকুল আলম দায়িত্ব পালন করেন। মামলায় ১৫ জন সাক্ষী গ্রহণ করে বিচারক এ রায় দেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে প্রথমে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন এবং পরে পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) উপপরির্দশক হাসান ইমাম দায়িত্ব পালন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ