1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বস্তাভর্তি সরকারি বই মিলল ভাঙারির দোকানে

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
গাইবান্ধা প্রতিনিধি // গাইবান্ধার পলাশবাড়ীতে ভাঙারির দোকান থেকে বস্তাভর্তি সরকারি বই জব্দ করা হয়েছে। স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে বইগুলো জব্দ করে পুলিশ।

মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারস্থ আব্দুল মোত্তালেবের ভাঙারির দোকোন থেকে বইগুলো জব্দ করা হয়। মোত্তালেব বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছি গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভাঙারি দোকানি মোত্তালেব জানায়, স্থানীয় ঢোলভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী জয়নাল আবেদিন আহাদ ভ্যানভর্তি বইগুলো তার দোকানে বিক্রির জন্য পাঠায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের সভাপতি ইমরুল কবির চপল ও প্রধান শিক্ষক আতোয়ার হোসেন বইগুলো আটক করে পুলিশে খবর দেন।

অভিযুক্ত জয়নাল আবেদিন আহাদ ফরকান্দাপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

পলাশবাড়ী থানার সহকারী পরিদর্শক (এসআই) রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বই গুলো জব্দ করা হয়। প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, জব্দকৃত বইগুলো ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ