1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রাজশাহীতে বিয়েতে খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৬

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ 0 সংবাদ টি পড়েছেন
বাংলাদেশ ক্রাইম নিউজ // রাজশাহীতে একটি বিয়েবাড়িতে খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডি গ্রামের মো. কিরণ নামের একজনের মেয়ের বিয়ে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

রাজশাহী নগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিয়ে অনুষ্ঠানে খাবার ও বসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বহিরাগত আত্মীয়দের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 

সংঘর্ষে আহতদের মধ্যে আবির হোসেন নামের একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ