1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

দেশেই অনেক মেধাবী চিকিৎসক আছে : পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন
বাংলাদেশ ক্রাইম নিউজ // পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করতে হবে। আমাদের দেশে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মানুষকে আর বিদেশে যেতে হবে না। উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লাখ লোক ভারতসহ বিভিন্ন দেশে যায়। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ২৮ লাখ।

শুক্রবার সিলেটে একটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নগরের নাইওরপুলস্থ হাসপাতালের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে। ভৌগলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারা দেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সারা দেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে। রোগীদের জন্য অপ্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট দিয়ে হয়রানি ও খরচ কমাতে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন। নিজের দেশে উন্নত সেবা দিতে পারলে দেশের সুনাম বাড়বে, খরচও কম লাগবে।

উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে সিলেট ইম্পেরিয়াল হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোলায়মান আহসান তানভীর এবং প্রতিষ্ঠানটির পরিচালক এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেস-এর প্রধান সৈয়দ মাহমুদ মুসা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ