1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মাদরাসার ওপর বিদ্যুতের তার, সরিয়ে নিতে মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া রহমাতিয়া দাখিল মাদরাসার শ্রেণি কক্ষের উপরে থাকা পল্লী বিদ্যুতের তার ও খুঁটি সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে মাদরাসাটির ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদরাসার সভাপতি মো. মুনসুর আলম, সুপার শহিদুল্লাহ আকন, সহ-সুপার ওমর ফারুক, এনামুল কবির।বক্তারা বলেন, মাদরাসার টিনসেড শ্রেণিকক্ষের উপর দিয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের হাই ভোল্টেজ তাঁর গেছে।

এছাড়া মাদরাসার মাঠ এবং মাদরাসা কক্ষ সংলগ্ন ২ বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এরফলে সব সময় দুর্ঘটনার আতঙ্কে থাকতে হচ্ছে শিক্ষার্থীসহ সবাইকে।

সম্প্রতি এ মাদরাসার নামে বহুতল ভবন নির্মাণের বরাদ্দ এসেছে। কিন্তু বিদ্যুতের তার ও খুঁটির কারণে ভবন নির্মাণ কাজ শুরু করাও যাচ্ছে না। তাই দ্রুত তার ও খুঁটি সরিয়ে নিয়ে মাদরাসার উত্তর পাশ দিয়ে নিয়ে যাওয়ার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, বিষয়টি জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতের জিএম ও ইউএনওকে বরাবরে লিখিত আবেদন করেছেন। পল্লী বিদ্যুৎতের রাজাপুরের এজিএম জানান, লোক পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ