1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে সাড়া ফেলেছেন যিনি  

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঘর থেকে দুটি মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করে সাড়া ফেলেছেন মো. ফায়েজ মিয়া নামের এক ব্যক্তি।তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন পান দোকানদার।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ দিন আগে ফায়েজের ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল চুরি হয়ে হয়। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, ‘পান বিক্রি করে যা লাভ হয়, তা দিয়েই কোনোরকম সংসার চলে। আমার বসতঘর থেকে চোরেরা দুটি মোবাইল চুরি করে নিয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমার মনে হয় এলাকার কোনো লোক মোবাইল চুরি করে নিয়ে গেছে। তাই চোরদের লজ্জা দিতে মাইক ভাড়া করে এনে চোরদের ইচ্ছামতো গালিগালাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘গত ৬ মাস আগে সমিতি থেকে ১০ হাজার টাকা এনেছিলাম। তখন ঘর থেকে টাকাগুলো চুরি হয়ে যায়। সেই টাকা এখনো পরিশোধ করতে পারিনি। এরই মধ্যে এবার দুটি মোবাইল চুরি হয়েছে। মোবাইলের জন্য বিবাহিত দুই মেয়েসহ জামাইদের সঙ্গে যোগাযোগও করতে পারিনি।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন, ‘মোবাইল উদ্ধার করতে চাইলে থানায় জিডি করা প্রয়োজন। তিনি থানায় যোগাযোগ না করায় ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। আমরা বিভিন্ন সময় চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি। ফায়েজ মিয়ার দুটি মোবাইল উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ