1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল নগরীতে সড়ক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩২৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর বাঘিয়া আবহাওয়া অফিস এলাকায় সরকারি শাখা সড়ক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে প্রবাসী মোঃ শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই সড়কের কিছু অংশ দখল করে ওয়াল নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে ওই এলাকায় ঘুরে দেখা গেছে, নগরীর ২৯ নং ওয়ার্ড লুৎফর রহমান সড়ক জাবের পাড় এলাকার হযরত মুহাম্মদ (সঃ) জামে মসজিদ সংলগ্ন পাশের শাখা রাস্তা আংশিক দখল নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন। নির্মাণ অবকাঠামো আইন, নিয়মনীতি আর স্থানীয়দের সুবিধা-অসুবিধা তোয়াক্কা না করে ওয়াল নির্মাণ করছেন শহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান,এই রাস্তা সিটি কর্পোরেশনের, রাস্তাটি ৬ থেকে ৭ ফুট প্রশস্থ। এই আঞ্চলিক সড়ক দিয়ে এলাকার বাসিন্দারা চলাচল করে আসছে।দেখা যায় হঠাৎ করে মোঃ শহিদুল ইসলাম ২ ফুট রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নির্মাণ কাজে বাধা প্রদান করে,এক পর্যায়ে প্রশাসন ও সিটি কর্পোরেশন লোকজন এসে কাজ বন্ধ করে দেয়।

এব্যাপারে প্রবাসী শহিদুল ইসলামকে ফোন দিলে তার স্ত্রী (ফরিদা ইয়াসমিন) এই প্রতিবেদকে জানান, বাউন্ডারি ওয়াল আমার জমিতে উঠাইছি।সিটি কর্পোরেশন এ বিষয় জানেন। এছাড়াও এই রাস্তায় আমাদের আরও জমি আছে। ওয়াল নির্মাণ নিয়ে বিচার শালিসি হয়েছে এলাকাবাসী সম্মতি দিয়েছে বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাসিন্দারা জানায়, জোরপূর্বক রাস্তার জমি দখলে নিয়ে ওয়াল নির্মাণ করেছেন। ফলে রাস্তাটি সরু হয়ে গেছে। যার কারণে ওই রাস্তা দিয়ে এখন আর কোন গাড়ি ঢুকতে পারবেনা। চলাচলের রাস্তা বন্ধ করে বাউন্ডারি ওয়াল নির্মাণ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা।

এ ব্যাপারে জানতে সিটি কর্পোরেশনে কর্মরত ২৯ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা রোড ইন্সপেক্টর রাকিব জানায়,আমি বাউন্ডারি ওয়ালের নির্মাণ কাজ অলরেডি বন্ধ করে দিয়েছি। তারা যদি নিজেরা ওয়াল অপসারণ না করেন। তাহলে সিটি কর্পোরেশন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ