1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

নিপাহ ভাইরাসে আক্রান্ত তরুণের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে শাহ আলম (২১) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত ৬ জনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় এই তরুণের মৃত্যু হয়।

বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘গত শুক্রবারে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এই তরুণ। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। আমরা তার নিপাহ ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দেই। সোমবার সন্ধ্যায় পাওয়া ফলাফলে তার নিপাহ ভাইরাস পজিটিভ এসেছে। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

শাহ আলমের বোনজামাই রাসেল মিয়া জানান, শাহ আলমের বাড়ি নরসিংদীর রায়পুরায়। তিনি রায়পুরাতেই একটি চীনা কোম্পানিতে চাকরি করতেন। ২০ থেকে ২৫ দিন আগে এলাকায় ৫ থেকে ৬ জন বন্ধু মিলে খেজুরের রস খেয়েছিল শাহ আলম। গত বৃহস্পতিবার হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। স্থানীয় ফার্মেসি থেকে প্যারাসিটামল ট্যাবলেট কিনে খান। পরদিন শুক্রবার জ্বর আরও বেড়ে যায়, তিনি মাথা ঘুরে পড়ে যান এবং বমি করতে থাকেন। এই অবস্থা দেখে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শুক্রবার রাতেই তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

রাসেল আরও জানান, ঢামেক হাসপাতালে ভর্তি করানোর পর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। কথা বলাও বন্ধ হয়ে যায়। আজ সোমবার সন্ধ্যায় জানানো হয় শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ