1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন
রাজবাড়ী প্রতিনিধি // রাজবাড়ীর পাংশায় আকাশ মোল্যা (১১) নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর চর থেকে নিখোঁজের ২দিন পর পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত আকাশ মোল্যা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের নাসির মোল্যার ছেলে ও সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ সাইফুল (৪০) নামে একজনকে আটক করেছে।

আকাশ মোল্যার মামা সূর্য জানান, গত শনিবার বিকেল ৪টায় আকাশের বাবা বাড়িতে ভ্যান রেখে মাঠে ঘাস কাটতে যান। এ সুযোগে আকাশ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে সে বাড়ি ফিরে না আসায় গতকাল রোববার পাংশা থানায় অভিযোগ দায়ের করেন আকাশের বাবা নাসির মোল্যা।

রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আজ সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পাংশা উপজেলার হাবাসপুর চর এলাকা থেকে নিখোঁজ হওয়া আকাশের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ