1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

উরুগুয়েকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন

কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের রুদ্ধশাস ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

 

শিরোপা জয়ের লক্ষ্যে উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। পুরো আসরজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিল, এদিনও দাপট দেখায় উরুগুয়ের যুবাদের বিপক্ষে। যদিও কাঙ্ক্ষিত গোলের জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাদেরকে।

ফাইনাল ম্যাচে ব্রাজিলকে প্রথম লিড এনে দেন আন্দ্রে সান্তোস। ম্যাচের ৮৪ মিনিটে সান্তোসের গোলে প্রথম লিড পায় সেলেসাওরা। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন পেদ্রো। শেষ দিকের এই দুই গোলেই ১২তম বারের মতো অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করে ব্রাজিল।

সর্বশেষ ২০১১ যুব কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল। সেবার নেইমার জুনিয়রের হাত ধরে এই কৃতিত্ব অর্জন করেছিল ব্রাজিল। এবার ঠিক এক যুগ পর একই প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালো ভিটর রোকে-আন্দ্রে সান্তোসরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ