1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, দাম জানলে চমকে উঠবেন!

  • প্রকাশিত : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৭ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // বলিউড বাদশা শাহরুখ খানের স্টাইলের দিক দিয়ে সবসময়ই সচেতন। কিন্তু এবার তিনি নিজেকেও ছাড়িয়ে যেতে পারেন নিজেই স্টাইলেই। এই বলিউড সুপারস্টারের ঘড়ি থেকে জুতা সব সময় সবার নজর কাড়ে। এবার কিং খানের এক নীল রঙের ঘড়িকে ঘিরে নেটপাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। বিশেষ এই ঘড়ির দাম শুনে চোখ কপালে উঠতে বাধ্য।

শাহরুখ খানের ‘পাঠান’ ছবি বক্স অফিসের সব হিসাব–নিকাশ উল্টেপাল্টে দিয়েছে। শাহরুখ, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম এখন এই সিনেমার সাফল্যের জোয়ারে ভাসছেন। এই সাফল্য সবার সাথে ভাগ করে নিতে শাহরুখের ‘পাঠান’ টিম সম্প্রতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ, দীপিকা, জন, আর ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

এদিকে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দীপিকা পাড়ুকোনের পোস্ট করা একটি নতুন ভিডিওতে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেও সেই ঘড়িটি হাতে দেখা গেছে কিং খানকে। এছাড়াও বেশ কদিন আগেও ঘড়িটি হাতে দেখা গেছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়,  নীল ঘড়িটির কথা উঠে আসে একটি বেনামী ফ্যাশন ব্লগিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ডায়েট সাবিয়ার’-তে। বহু অনুরাগীই শাহরুখের ওই ঘড়িটি সম্পর্কে জানতে চান।

জানা যায়, ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হল রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার ঘড়ি। ডায়েট সাবিয়ারের দেয়া তথ্য অনুসারে ঘড়িটির দাম ৪ কোটি ৯৮ লাখ রুপি।

শাহরুখ খানের সবচেয়ে মূল্যবান সম্পত্তি তার সমুদ্র-মুখী বাড়ি মান্নাত। এটির মূল্য কোটি রুপি। দিল্লিতে তার একটি বিলাসবহুল বাড়িও রয়েছে। শাহরুখের কাছে একটি বিএমডব্লিউ সিক্স ও একটি সেভেন সিরিজ রয়েছে। এছাড়াও একটি অডি ও অন্যান্য গাড়ি রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ