1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

হবিগঞ্জে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ 0 সংবাদ টি পড়েছেন
হবিগঞ্জ প্রতিনিধি // হবিগঞ্জ সদর উপজেলার একটি মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মুয়াজ্জিনের নাম আব্দুল আহাদ।

বৃহস্পতিবার হবিগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন অভিযুক্ত।

এরপর আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নির্যাতিত কিশোরী হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে।

বৃহস্পতিবার কিশোরীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। ওইদিনই স্থানীয়রা মুয়াজ্জিনকে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, ধর্ষণে অভিযুক্ত আব্দুল আহাদ নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, সপ্তম শ্রেণির ওই ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট এলে ধর্ষণের অভিযোগ সম্পর্কে জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ