1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জানুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে জানুয়া‌রি মাসে অভিযান চালিয়ে ১৩০ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান সামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বি‌জি‌বি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, জব্দ মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ২৩ হাজার ২৬৮ পিস ইয়াবা, ৩ কেজি ১৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ কেজি ৮৩২ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৭২৮ বোতল বিদেশী মদ, ৫ হাজার ২২৯ ক্যান বিয়ার, ১৩৩ লিটার বাংলা মদ, ২ হাজার ৫০১ কেজি গাঁজা, ১ লাখ ৯৩ হাজার ২৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯,২৮৯টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ হাজার ৯৪৭টি ইস্কাফ সিরাপ, ৯০৫ বোতল এমকেডিল/কফিডিল, ৬ লাখ ৮৬ হাজার ৫৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৩৫ হাজার ৩৩০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৮৮ হাজার ৫৯টি অন্যান্য ট্যাবলেট।

জব্দ অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৩১ কেজি ৬২৮ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ৬১ গ্রাম রূপা, ১ লাখ ৬২ হাজার ১০৯টি কসমেটিক্স সামগ্রী, ২২ হাজার ৫১০টি ইমিটেশন গহনা, ১০ হাজার ৭৮৯টি শাড়ী, ৫ হাজার ৭৬৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৭১২টি তৈরি পোষাক, ৩ হাজার ৩৮৬ ঘনফুট কাঠ, ৩ হাজার ৯৪২ কেজি চা পাতা, ৮৬ হাজার ৭১৪ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪৭ কেজি কচ্ছপের শুটকি, ১ হাজার ৯৫০ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৭৪ কেজি কীটনাশক, ৭টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার, ২০টি সিএনজি/ইজিবাইক এবং ৭৯টি মোটরসাইকেল।

অভিযানকালে ২টি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন, ১টি মর্টারশেল, ১টি ৬০ মি: মি: মর্টারের গোলা এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫২ জন বাংলাদেশী নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ