1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাবা পাকিস্তানি-মা বাংলাদেশের, ছেলের নাম ‘ইন্ডিয়া’

  • প্রকাশিত : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // সন্তান আসছে শোনার পর থেকেই মনে মনে তার নাম বাছাই করা শুরু করেন বেশির ভাগ দম্পতি। ছেলে হোক বা মেয়ে, নাম হতে হবে অভিনব, থাকবে আলাদা বিশেষত্ব, এমন আশা থাকে সকলেরই। ছেলের তেমনই এক অভিনব নাম রেখে সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ওমর-এশা দম্পতি।

পেশায় গায়ক, জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ওমর এবং বাংলাদেশের নাগরিক তার স্ত্রী, তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন ‘ইন্ডিয়া’। আসল নাম ইব্রাহিম হলেও ‘ইন্ডিয়া’ নামেই সামাজিকমাধ্যমে হইচই ফেলে দিয়েছে সে। কিন্তু এমন নাম রাখার পিছনে শুধু দুই দেশের যোগ নয়, রয়েছে আরও এক মজার কারণ।

এ বিষয়ে ওমর বলেন, জন্মের পর থেকে আর পাঁচটা অভিভাবকের মতো ছেলেকে আমাদের দুইজনের মাঝে শোয়ানোর অভ্যাস করিয়েছিলেন স্ত্রী। সেই থেকে আমাদের মাঝে প্রাচীরের মতো রয়ে গেছে সে। নিজের ঘর থাকা সত্ত্বেও সে আমাদের মাঝে এই ভাবে বিভেদ সৃষ্টি করে চলেছে। তাই পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুই দেশের মধ্যিখানে ছেলে ইন্ডিয়ার অবস্থান রীতিমতো সমস্যা তৈরি করছে।

শুধু তাই নয়, ওমার সকল নতুন অভিভাবকদের উদ্দেশে বলেন, আমাদের মতো ঐতিহাসিক ভুল যারা করে ফেলেছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। ভবিষ্যতে এমন ভুল করার আগে দুইবার ভাববেন। বোঝাই যাচ্ছে ওমরের রসবোধ সামাজিকমাধ্যমে ব্যবহারকারীদের বেশ মনে ধরেছে। নিমেষে ছড়িয়ে পড়েছে তার এই পোস্ট।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/এমআর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ