1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

খড়ের গাদার আগুনে পুড়ল ২২ কক্ষসহ গ্যারেজ-গোডাউন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩০৯ 0 সংবাদ টি পড়েছেন
গাজীপুর প্রতিনিধি // গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর হাতিমারা এলাকায় শুক্রবার ভোরে একটি বাড়িতে আগুনের ঘটনা ঘটে। মাত্র এক ঘণ্টার আগুনে ২২টি রুম, একটি ঝুটের গোডাউন, একটি অটোরিকশার গ্যারেজ, আসবাবপত্র ও নগদ ২০ লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস ও বাড়ির মালিক জানায়, রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ ভোর ৪টার দিকে বাসার পাশে একটি খড়ের গাদায় আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে স্থানীয় মজিবুর রহমানের বসতবাড়িতে ছড়িয়ে যায়। পরে আগুন পাশের জাকির হোসেনের গোডাউন এবং এরশাদের আটোগ্যারেজে ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের চিৎকারে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ২২ টি রুম, আটোরিকশার গ্যারেজ, পাশের ঝুট গোডাউনসহ সবকিছু পুড়ে যায়।

বাড়ির মালিক মজিবুর রহমান বলেন, আমার ২২টি রুমেই ভাড়াটিয়া ছিল। ভাড়াটিয়াদের ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। কেউ কিছু বের করতে পারেনি। আমি গত সপ্তাহে জমি কেনার জন্য ৭ লাখ টাকা ঋণ নিয়েছিলাম, সেই টাকাসহ ২০ লাখ টাকা পুড়ে গেছে। কারখানা শ্রমিক এসব ভাড়াটিয়াসহ আমার শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আমাদের ফায়ার ইউনিট সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে এখনো জানা যায়নি। তবে আগুনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নগদ অর্থ এবং অনেকগুলো ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এটা জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ