1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

১৮ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে সিলেট

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ 0 সংবাদ টি পড়েছেন

ঢাকা-চট্টগ্রাম পর্বের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে প্রথমবারের মতো খেলা হচ্ছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বিপিএলের ম্যাচ। সিলেটের মাঠে স্বাগতিক হিসেবে নেমেছে এবারের আসরের সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। তবে সিলেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে টসে হেরে সিলেট পর্ব শুরু করেছিল মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট।

টসে হেরে সিলেটের পক্ষে ব্যাটিং করতে নামে টম মুরস এবং নাজমুল হোসেন শান্ত। রংপুরের বিপক্ষে প্রথম ওভারটা উইকেটহীন কাটায় সিলেট। তবে রান তুলতে পারে মোটে ২। এরপর টানা চার ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ভালোই চাপে পড়ে সিলেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট ৮ ওভারে ১৮ রানের বিনিময়ে ৭ হারিয়েছে। এরমধ্যে ৪ ব্যাটসম্যান ফিরেছেন শূন্য রানে কাটা পড়ে।

উইকেটের থেকে দারুণ সুইং আদায় করে নিতে থাকেন রংপুরের আফগান রিক্রুট আজমতউল্লাহ ওমরজাই। নিজের প্রথম দুই ওভারে সুইংয়ের দারুণ পসরা সাজিয়ে তুলে নেন একাই ৩ উইকেট। নিজের প্রথম দুই ওভার থেকে ১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। নিজের প্রথম দুই ওভারে ১১টি ডট আদায় করে নেন আজমতউল্লাহ।

দ্বিতীয় ওভারে রংপুরের আজমতউল্লাহ ওমরজাই টম মুরের উইকেট তুলে নেন। এই ব্যাটসম্যান করতে পারেন ২ রান। পরের ওভারে আউট হয়ে ফেরেন নাজমুল শান্তও। আউট হওয়ার আগের বলে শেখ মেহেদীকে কাউ কর্ণারের উপর দিয়ে উড়িয়ে ছয় আদায় করে নেন শান্ত।

পরের বলে মিড অফের উপর দিয়ে আরেকটি ছয় মারতে গিয়ে শোয়েব মালিকের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে ৯ রান করে ফেরেন শান্ত। পরের ওভারে আজমতউল্লাহ তুলে নেন তৌহিদ হৃদয়ের উইকেট। এবারের আসরে দারুণ ফর্মে থাকা হৃদয় ৫ বলে শূন্য রান করে ফেরেন। হৃদয় ফিরলে পাঁচে ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম।

তবে এই ব্যাটসম্যানকে গোল্ডেন ডাকের শিকার করেন আজমতউল্লাহ। অসাধারণ সুন্দর এক ইনসুইঙ্গিং ডেলিভারিতে মুশফিকের স্টাম্প উড়িয়ে দেন আজমত।

পরের ওভারে মেহেদী তুলে নেন জাকির হোসেনের উইকেট। এই ব্যাটসম্যানকে দুর্দান্ত এক স্টাম্পিং করেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। জাকিরও নিজের রানের খাতা খুলতে পারেননি। ওভারে ক্যাচ তুলে দেন থিসারা পেরেরা। তবে এই ব্যাটসম্যানের ক্যাচ তালুবন্দী করতে পারেননি নাঈম শেখ। 

এরপর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭ ওভার ১ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে প্যাভিলিয়েনে ফিরে যায় থিসারা পেরেরা। একইভাবে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ব্যাটার ইমাদ ওয়াসিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ