1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ 0 সংবাদ টি পড়েছেন

বরিশাল প্রতিনিধি // বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- দেলোয়ার হোসেনের মা লালমোননেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একই ঘরে ৩ নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরের এক কোণে সিধ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ঘটনাস্থলে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গেছেন বলে জানা গেছে। পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তের দেয়া বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ