1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ 0 সংবাদ টি পড়েছেন
সৌদি আরব প্রতিনিধি // সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আরিফুল ইসলাম আরিফ (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে।

আরিফুল ইসলামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা গ্রামে। তার বাবার নাম মোবারক হোসেন।

প্রতিবেশীরা জানিয়েছে, গত রোববার মাগরিবের নামাজ পড়ে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন রিয়াদ শহরে চাকরি করতেন। সেখানে আরিফ হাজি নামে পরিচিত ছিলেন। তার ইকামা (কাজের অনুমতিপত্র) না থাকায় মরদেহ দেশে আনতে জটিলতা হতে পারে বলে জানিয়েছেন পরিবার।

সরকারের সহায়তা চেয়ে আরিফুলের ছেলে আকরাম মামুন জানান, ১ মাস আগে বাবার ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি সেখানে অবৈধভাবে ছিলেন। এর মধ্যে তিনি ইকামার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা যান।

তিনি আরও বলেন, ইকামার মেয়াদ না থাকায় বাবার মরদেহ দেশে আনা অনেকটা অসম্ভব। সম্ভব না হলে সেখানেই বাবাকে দাফন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ