1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

কোন সময়ে দাঁত মাজা স্বাস্থ্যের জন্য ভাল

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন

পৃথিবী উল্টে গেলেও সারা দিনে দু’বার দাঁত মাজতেই হবে। ছোট থেকে অনেকেই এমন অভ্যাসে অভ্যস্ত। এ ছাড়াও স্বাস্থ্য সচেতন মানুষজন তেমন কিছু না হলেও মাঝে মধ্যেই দাঁতের চিকিৎসকের কাছে গিয়ে ‘স্কেল’, ‘ফ্লস’ বা ‘ক্লিন’ করিয়ে আসেন। নিঃসন্দেহে তা ভাল অভ্যাস।

তবে দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে গেলে শুধু দাঁত পরিষ্কার করলেই তো চলবে না! পাশাপাশি স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করাও জরুরি। নেটমাধ্যমে প্রভাবী করি রডরিজ় নামক এক ব্যক্তি অনুরাগীদের জন্য তাঁর ইনস্টা হ্যান্ডলে দাঁতের স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে তিনি বলেন, “অনেকেই ঘুম থেকে উঠে চা বা কফি খান। তার পর প্রাতরাশ করে দাঁত মাজতে যান। এই অভ্যাসও কিন্তু দাঁত নষ্ট হওয়ার একটি কারণ।” এ ছাড়াও দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে রডরিজ় বেশ কিছু টোটকা বাতলে দিয়েছেন।

দিনে দু’বার দাঁত মাজা ছাড়াও আর কী কী করবেন? কী ভাবে দাঁত মাজবেন?

এক দিন গায়ের জোরে ঘষলেই কিন্তু দাঁতের দাগ উঠে যাবে না। তাই মাড়িতে বা দাঁতে বেশি চাপ পড়ে, এমন ভাবে ব্রাশ করা উচিত নয়।

দিনে কত বার দাঁত মাজবেন?

চিকিৎসকদের মতে, দিনে দু’বার দাঁত মাজাই যথেষ্ট। ঘুম থেকে উঠে এবং ঘুমোতে যাওয়ার আগে। তবে, দাঁত ভাল রাখতে প্রতি বার খাবার খাওয়ার পরে ভাল করে মুখ ধোয়া বা ফ্লস করার পরামর্শ দেন চিকিৎসকরা।

কী ধরনের মাজন ব্যবহার করবেন?

ইদানীং দাঁতের সমস্যা অনুযায়ী আলাদা আলাদা মাজন ব্যবহার চল শুরু হয়েছে। পোকা ধরা দাঁত, মাড়ি থেকে রক্ত পড়া, খাবারের অংশ দাঁতের খাঁজে আটকানো, এনামেল নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকরা ফ্লুওরাইড নামক যৌগ আছে, এমন মাজন ব্যবহার করার পরামর্শ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ