1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নকল বৈদ্যুতিক তার-ভেজাল খাদ্য, ২৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ঢাকার সাভার ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা করে নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ১২‌টি প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জ‌রিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার র‌্যাব-১০ জা‌নিয়েছে, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে ও বিএস‌টিআইর প্রতি‌নি‌ধির উপ‌স্থি‌তি‌তে সোমবার এই ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচা‌লিত হয়।

এ সময় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ম্যাডাম কসমেটিক্স লিমিটেডকে ৫০ হাজার, মেসার্স এলিগেন্সী ক্যাবল ফেক্টরীকে ৫ লাখ, এএমএস ফুড প্রোডক্টসকে ১ লাখ, এবিটিং ফ্লেভারড স্ফট ড্রিকংস পাউডারকে ৫০ হাজার, রমজান ফুড প্রডাক্টাসকে ২০ হাজার, ইমন কসমেটিক্সকে ১ লাখ, লিপি ইঞ্জিনিয়ারিংকে ৫ লাখ, অলিভ বাংলাদেশ লিমিটেডকে ৫ লাখ, মোজাম্মেল দই ঘরকে ১ লাখ, আল আলাক লিভিরাইজকে ১ লাখ, আলমগীর কসমেটিক্সকে ১ লাখ ও এন আর জি ক্যাবলসকে ২ লাখ টাকা ক‌রে জরিমানা করেন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটে নির্দেশে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।

দণ্ডপ্রাপ্তরা বেশ কিছুদিন ধরে নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিক্স উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে র‌্যাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ