1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট, নেটদুনিয়া তোলপাড়

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // বেশিরভাগই নিজের বিয়ের আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এ ক্ষেত্রে অবশ্য নিজের মায়ের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার ঘটনা বিরল। এবার এমন ঘটনা ঘটিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন এক টুইটার ব্যবহারকারী। মায়ের বিয়েতে মেয়ের আবেগঘন সেই পোস্ট ইতোমধ্যেই আলোড়ন তুলেছে নেটদুনিয়ায়।

জানা গেছে, পোস্টে মায়ের ১৫ বছর আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনা অকপটে স্বীকার করেছেন টুইটার ব্যবহারকারী। সেইসঙ্গে ৩৫ বছর বয়সী মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালোলাগাটাও শেয়ার করেছেন তিনি।

ওই টুইটার ব্যবহারকারী মায়ের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও টুইটারে শেয়ার করেছেন। একটা ভিডিওতে তার মায়ের হাতে দুই নারীকে মেহেদি পরাতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‌‘আমি বিশ্বাসই করতে পারছি না যে মা বিয়ে করছেন।’

আরেক টুইটে তিনি লিখেছেন, ‘সত্যিটা হলো আমি আর আমার ১৬ বছর বয়সী ভাই আমাদের পরিবারে একজন পুরুষ থাকার পক্ষে ছিলাম না, কিন্তু এখন? আমরা আমাদের জীবনে একজন বাবাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি।’

মেয়েটি মায়ের বিয়ের ও মালাবদলের ছবিও শেয়ার করেছে। সেইসঙ্গে টুইটারে লিখেছে, ‘১৬ ডিসেম্বর তার মা তার নতুন জীবন শুরু করেন, তাই সেই দিনটিই এখন তার জন্য মা দিবস।’

এদিকে, মায়ের বিয়েতে মেয়ের এই সব টুইট নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। নেটিজেনরা নবদম্পতির প্রতি তাদের ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ওই টুইটার ব্যবহারকারীর প্রশংসাও করেছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ