1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচারবিভাগের সংবাদসংস্থা মিজান গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

মিজান জানিয়েছে, আলিরেজা আকবরিকে দুর্নীতি এবং যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির মাধ্যমে তেহরানের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এ জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর আগে আলিরেজার স্ত্রী মরিয়ম জানান, কর্তৃপক্ষ আলিরেজার সঙ্গে শেষ দেখা করার জন্য পরিবারকে কারাগারে যেতে বলেছে। ইতোমধ্যে তাকে নির্জন কারাকক্ষে স্থানান্তর করা হয়েছে।

এই নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি গতকাল শুক্রবার বলেন, ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত নয়।

এর আগে এক টুইটে তিনি বলেছিলেন, এ এক বর্বর শাসকগোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড। তারা মানুষের জীবনের কোনও তোয়াক্কা করে না।

ইরানের সাবেক সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে আলিরেজা দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। আলিরেজাকে ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আজ তার মৃত্যুদণ্ড কার্যকরের খবর এলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ