1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

২৭ কোটি টাকাতেও মিলছে না রোনালদো-নেইমার’র ম্যাচের টিকিট

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাবে আল নাসরে নাম লেখালেও এখনও মাঠে নামা হয়নি পর্তুগিজ মহাতারকা। তবে ঐতিহাসিক এক ম্যাচ দিয়ে আগামী ১৯ জানুয়ারি সেখানে অভিষেক হতে যাচ্ছে তার। কারণ সৌদিতে সেদিন খেলতে যাচ্ছে পিএসজি। মাঠে থাকার সম্ভবনা রয়েছে নেইমার জুনিয়র-লিওনেল মেসির। আর সেই ম্যাচ দেখার জন্য সমর্থকদের মধ্যে টিকেট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে নেইমার জুনিয়র-মেসি বনাম রোনালদো দ্বৈরথ। এই ম্যাচে মেসি-রোনালদোর সঙ্গে মাঠে নামবেন ব্রাজিলের নেইমার জুনিয়র, ফ্রান্সের কিলিয়ান এমবাপের মতো তারকা ফুটবলাররা। একাধিক তারকার অংশগ্রহণের ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া। ৭.৫ লাখ ইউরোতেও পাওয়া যাচ্ছে না সেই ম্যাচের একটি টিকিট। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে।

এসবের মাঝে রোনালদো ও মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ রেখে ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামক একটি টিকিট নিলামে তুলেছে সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়। এই টিকিটের দামও ইতোমধ্যে আকাশচুম্বী হয়েছে। আরব দেশটির ব্যবসায়ী মুশরেফ আল-ঘামদি ‘বিয়ন্ড ইমাজিনেশন’ টিকিটটি পেতে নিলামে দাম হাঁকিয়েছেন ২.৬৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৭ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৮৮২ টাকা!

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দুই তারকার দ্বৈরথের ম্যাচের মূল্য প্রথম দিকে ২.৫ লাখ ইউরো নির্ধারণ করা হয়। যা নিলাম প্রক্রিয়ার অধীনে ছিলো। টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেই মূল্য ৭.৫ লাখ ইউরো ছাড়িয়েছে যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৩৩০ টাকা।

অনলাইনে ম্যাচের টিকেটের জন্য অনুরোধ এসেছে ২০ লাখ, অথচ গ্যালারির ধারণক্ষমতা ৬৮ হাজার। প্রদর্শনীমূলক ম্যাচটিতে থাকছে বিশেষ টিকেটের ব্যবস্থা। এই টিকেটের ক্রেতা উপস্থিত থাকতে পারবেন পুরস্কার বিতরণী মঞ্চে। ড্রেসিংরুমেও থাকবে তার অ্যাকসেস। এছাড়া তিনি কথা বলতে পারবেন মেসি-রোনালদোর সঙ্গেও। বিশেষ টিকেটের চলছে নিলাম। তাতেও উঠছে চড়া দাম। সৌদি আরবের রিয়াল এস্টেট কোম্পানি অ্যাকার ওয়ানের জেনারেল ম্যানেজার মুশরেফ আল-ঘামদি ইতোমধ্যে ১ কোটি রিয়ালের প্রস্তাব জানিয়েছেন। নিলাম শেষ হবে আগামী ১৭ জানুয়ারি।

মূলত রোনালদো ও মেসির প্রতিদ্বন্দ্বিতা এই ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ক্লাব ও দেশের হয়ে দুই তারকার ফুটবল ক্যারিয়ারে দেখা হয়েছে ৩৬ বার। এর মধ্যে মেসি ১৬ জয়ে এগিয়ে, রোনালদো ১১টি। মেসি করেছেন ২২ গোল, একটি কম রোনালদোর। আর আসন্ন ম্যাচটি প্রদর্শনীমূলক হওয়ায় কোনো গোল করলেও গণনায় ধরা হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ