1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বিয়ের পর রাখি এখন ফাতিমা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // এক বছর আগেই নাকি দ্বিতীয় বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। গতকাল বুধবার আদিল দুরানির সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজের ছবি আচমকা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবার জানা গেল, অভিনেত্রী নাকি নিজের নামও পরিবর্তন করে ফেলেছেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবর বলছে, লোকচক্ষু এবং ক্যামেরার ঝলকানি থেকে দূরে গিয়ে খুব সাধারণভাবে আদিলের সঙ্গে খাতায়-কলমে বিয়ে সেরেছেন রাখি। তবে সব থেকে আকর্ষণীয় বিষয়, আদিলের সঙ্গে বিয়ের পরই নাকি নিজের নাম পরিবর্তন করেছেন রাখি। বিয়ের শংসাপত্র অনুসারে, রাখি এখন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। আপাতত এই কনট্রোভার্সি কুইনের বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

রাখি-আদিলের বিয়ের ভাইরাল ছবিতে দেখা গেছে, রেজিস্ট্রির কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে। গলায় পরা বরমালা। আরও একটি ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাখি পরে আছেন লাল রঙের সালোয়ার। রেজিস্ট্রির কাগজে সাইন করছেন।

রেজিস্ট্রি অনুয়ায়ী, গত বছরের ২ জুলাই হয়েছে রাখি-আদিলের। যা এতদিন তারা গোপন রেখেছিলেন। যদিও এই ছবি রাখির প্রোফাইল থেকে শেয়ার করা হয়নি। উল্লেখ্য, প্রাক্তন স্বামী রিতেশের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর আদিলকে মন দিয়ে বসেছিলেন রাখি। আপাতত সোশ্যাল মিডিয়ায় নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ