1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে জখম করেছেন স্বামী

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম টেঙ্গর এলাকায় মামার সঙ্গে পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছেন স্বামী। এ ঘটনার পর থেকে তার স্বামী শান্ত (২২) পলাতক রয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর নাম কাজলী আক্তার (২০)। স্থানীয়রা জানান, ভুক্তভোগীকে নিয়ে শান্ত তার নানাবাড়ি টেঙ্গর এলাকায় থাকতেন। কিছুদিন আগে শান্ত একটি মামলায় জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে। বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। সম্প্রতি মামার সঙ্গে পরকীয়ার অপবাদ দিয়ে ভুক্তভোগীকে নির্যাতন করে আসছিলেন তিনি। এদিকে শান্ত বুধবার সকালে আবারও কাজলীকে মারধর করেন। এ সময় বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তিনি। পরে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নিয়ে যেতে বলেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, বুধবার সকালে সংবাদ পেয়ে হাসপাতালে যাই। ইতোমধ্যে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বামী পলাতক আছেন। তাকে খুঁজে বের করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ