1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ডাকঘর থেকে জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘর থেকে ১১৫টি জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয় পরিদর্শনের সময় এ জাল রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয় বলে জানান ঝালকাঠি ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার। তিনি জানান, নতুন বছরের শুরুতে শাখাটিতে পরিদর্শনের সময় পোস্টমাস্টার বেলায়েত হোসেনের কাছে বরাদ্দ করা সরকারি রেভিনিউ স্ট্যাম্পের চেয়ে বেশি টাকার হিসাব দেখা যায়। এ সময় তল্লাশীকালে কাগজপত্রের নীচের একটি ফাইলে ১১৫ খানা জাল রেভিনিউ স্ট্যাম্প পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করা হয়। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোস্টমাস্টার বেলায়েত হোসেন লিখিতভাবে নিজের দোষ স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছেন বলে উল্লেখ করেন। কিন্তু পরে কৌশলে তিনি পোস্ট অফিস থেকে পালিয়ে যান। এ ব্যাপারে পোস্টমাস্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিভাগীয় পরিদর্শক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ