1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

‘পুলিশ খেলাধুলাসহ সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে’

  • প্রকাশিত : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে পুলিশ খেলাধুলাসহ সামাজিক অন্যান্য কর্মকাণ্ডে অনেক এগিয়ে যাচ্ছে। যেমন-কাবাডিসহ কিছু ট্র্যাডিশনাল গেম, কালের বিবর্তনে যা হারিয়ে যাচ্ছে, সেগুলো পুলিশই আবার ফিরিয়ে আনছে। আমরা সকল ধরনের খেলাধুলায় মনোযোগি। প্রধানমন্ত্রীও পুলিশের জন্য আলাদা স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তা করেছেন। সেটি হলে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বুধবার (১১ জানুয়ারি) সকালে নগদ এর সহযোগিতায় জেলা পুলিশের আয়োজনে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। নগদকে ধন্যবাদ জানিয়ে ডিআইজি বলেন, আজকের মতো ভবিষ্যতেও আপনারা থাকবেন আমাদের পাশে। খেলাধুলার জন্য মাঠের স্বল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপাশি বাহিরের ছেলেরাও খেলাধুলা করছে। আমরা এ মাঠটিকে আগের থেকে অনেক উন্নত করেছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ফারুক উল হক-পিপিএম, নগদ লিমিটেডের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম-পিপিএম, বরিশাল জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার। উল্লেখ্য, এ টুর্নামেন্টে ছয় জেলার ৬টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস্যদের একটিসহ মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচটি পিরোজপুর ও ঝালাকাঠি জেলা পুলিশ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ