1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বাজারে কাঁচা মরিচের কেজি ১২০ টাকা!

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৫ 0 সংবাদ টি পড়েছেন

ডেস্ক রিপোর্ট // সরবরাহ বেশি হওয়ায় বরিশালে কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে শীতকালীন সবজির দাম। তবে বেড়েছে কাঁচা মরিচের দাম। বর্তমানে জেলার বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। যেটা আগে বিক্রি হতো ৪০ থেকে ৫০ টাকা।

সোমবার (৯ জানুয়ারি) ভোরে সরেজমিন বরিশাল নগরীর সবচেয়ে বড় পাইকারি বহুমুখী সিটি বাজারে গিয়ে দেখা যায়, শীত উপেক্ষা করে ভোর থেকে শুরু হয় কর্মযজ্ঞ। হাঁকডাকে দিনভর চলে সবজি বেচাকেনা। এ বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, মুলাসহ বিভিন্ন জাতের সবজির দাম স্বাভাবিক রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম।

বাজারে মনির নামে এক ব্যবসায়ী জানান, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সব ধরনের শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে।

আসাদ নামে আরেক ব্যবসায়ী বলেন, ‘এক সপ্তাহ ধরে কোনো সবজির দাম বাড়েনি; তবে মরিচের দাম বেড়েছে। কেন বাড়ছে বলতে পারছি না। দ্রুত মরিচের দাম না কমলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।’

বরিশাল বহুমুখী সিটি মার্কেট মালিক সমিতির সদস্য বাচ্চু হাওলাদার বলেন, শীতের কারণে কৃষকরা জমি থেকে মরিচ তুলতে দেরি করছেন। এ ছাড়া কুয়াশার কারণে সময়মতো আসছে না পরিবহন। তাই বেড়েছে কাঁচা মরিচের দাম।

বর্তমানে বাজরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। এ ছাড়া প্রতিকেজি পেঁপে ১০ টাকা, বেগুন ১৫ টাকা, গাজর ২০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ