1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

স্ত্রী নির্যাতন: ডিবির এডিসি শাহাদতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৩০১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // স্ত্রী নির্যাতনের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শাহাদত হোসেন সুমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরুজা পারভীন বিচারিক প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ নভেম্বর শাহাদত হোসেনের স্ত্রী ডা. শেখ মৃন্ময়ী হোসেন বাদী হয়ে এ মামলা করেন। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিক আহম্মেদ মালাটি তদন্তের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানকে দায়িত্ব প্রদান করেন। তদন্ত শেষে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রতিবেদনটি পাঠায় আদালত।

গত অক্টোবর মাসে নিজের ফেসবুক পোস্টে স্বামীর নির্যাতনের কথা উল্লেখ করে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন স্ত্রী মৃন্ময়ী। নির্যাতনের অভিযোগ জানিয়ে বিভাগীয় ব্যবস্থা নিতে গত জুলাই মাসে পুলিশ সদর দপ্তরে দরখাস্ত করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

জানা যায়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে স্ত্রী মৃন্ময়ী গত ২২ নভেম্বর মামলা করেন। মামলার অভিযোগে স্ত্রীকে নির্যাতন করা ছাড়াও বিভিন্ন সময়ে বেআইনিভাবে মোবাইল ফোন ট্র্যাক করে তথ্য হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ করা হয় এবং স্ত্রীর নিকট থেকে এক কোটি টাকা যৌতুক চেয়ে মারধর করার অভিযোগ আনা হয়।

জানা গেছে, অভিযুক্ত সুমা ঘটনার সময় ডিবির তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। আর স্ত্রী মৃন্ময়ী অ্যাসথেটিক ডার্মাটোলজিস্ট অ্যান্ড লেজার স্পেশালিষ্ট এবং পুলিশের সাবেক অতিরিক্ত আইজি শেখ হিমায়িত হোসেনের মেয়ে। মামলায় বাদী পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ