1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিএনপির নৈরাজ্য ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন
ফেনী প্রতিনিধি // আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে এসে স্পটে শান্তি সমাবেশ করবে।

 

শনিবার সকালে তিনি নিজ নির্বাচনি এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পথে ফেনীতে যাত্রাবিরতির সময় এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের এখন প্রয়োজন দেশের মানুষকে বাঁচিয়ে রাখা। আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কোনো ছাড় দেব না।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা প্রশাসক আবু সেলিম আল মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগ নেতা মজিবুল হক রিপন, জাফর উদ্দিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ