1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

৪ মাস পর ২৩ জেলেকে ফেরত পাঠাল ভারত

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // প্রায় ৪ মাস জেলে থেকে ২৩ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে। তারা ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় ছিলেন। শুক্রবার রাতে তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পারমিটে’ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা যায়, গত ১৮ আগস্ট বঙ্গোপসগারে মাছ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সমুদ্রে ভেসে যাওয়া মৎস্যজীবীদের উদ্ধার করেন ভারতীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা। সেসময় ৯০ জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয় পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবাল হাসপাতালে।

আটকদের মধ্যে ২৩ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তাদের দেশে পাঠানোর উদ্যোগ নেন। এদের মধ্যে বাগেরহাটের ১ জন, চাঁদপুরের ১ জন ও ২১ জন ভোলা জেলার বাসিন্দা। এর আগে একইভাবে ট্রাভেল ভিসায় এসেছিলেন ৬৭ জেলে।

কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম জানান, বাংলাদেশি ২৩জন মৎস্যজীবী কাকদ্বীপ বুদ্ধপুর ফ্লাড সেন্টারের নিরাপত্তা হেফাজতে ছিলেন। শুক্রবার রাতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ১১ জন এবং ১২ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের দুটি এনজিও সংস্থা গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর। শুক্রবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ