1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষ, নিহত বেড়ে ৪

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ 0 সংবাদ টি পড়েছেন
সাভার প্রতিনিধি // সাভারে লেগুনা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এঘটনায় আরও ছয়জন যাত্রীকে আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ফজুলল (৪০) নাসির (৪৫) ফাহিম (২১) ও রাজু (৩৫)। হতাহতদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার কলমা আঞ্চলিক সড়কের কলমার ঢাল এলাকার অরুনাপল্লির সামনে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮ টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে মোট ৯ জন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

তিনি আরও জানান, বাকিদের অবস্থা আশঙ্কাজনক। আমরা রোগীদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছি। সাভার মডেল থানার পুলিশ বলেন আহতদের উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ