1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

রিচার্লিসনের বাইসাইকেল গোলই বিশ্বকাপের সেরা

  • প্রকাশিত : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন

৩৬ বছরের শিরোপা আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। গত ২০ নভেম্বর শুরু হয়ে কাতার বিশ্বকাপের পর্দা নামে ১৮ ডিসেম্বর লুসাইলে। ফিফা বিশ্বকাপরে ২২তম আসর ছিল অঘটন আর রেকর্ডের।

কাতার বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট জুড়ে গোল হয়েছে ১৭২টি। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড। এই গোল গুলোর মধ্যে সাধারণ মানুষের ভোটে টুর্নামেন্ট সেরা গোলটি বাছাই করে নিয়েছে ফিফা।

সেরা গোল হওয়ার দৌড়ে আরও বেশ কয়েকটি দুর্দান্ত গোলকে পেছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে রিচার্লিসনের গোলটি। সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের পক্ষে এই গোলটি করেন তিনি। ম্যাচের ৭৩ মিনিটে বাঁ দিক থেকে ভিনিসিয়াসের ক্রস বক্সের ভেতর প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে বল বাতাসে ভাসা অবস্থাতেই বাইসাইকেল কিক করেন রিচার্লিসন। সার্বিয়ার গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না। তার জোড়া গোলেই সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কেড়ে নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় তিনি আরও একটি দুরন্ত গোল করেছেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সেই মুহূর্তেই গোলটি নিয়ে তোলপাড় শুরু হয় ফুটবল দুনিয়ায়। ধারণা করা হচ্ছিল, সেটিই হতে যাচ্ছে এবারের আসরের সেরা গোলগুলোর একটি।

রিচার্লিসন খেলেন ইপিএলের ক্লাব টটেনহ্যাম হটস্পারে। আর কিছু দিনের মধ্যেই ক্লাবের হয়ে ফুটবল খেলতে নেমে পড়বেন তিনি।

যদিও দল হেক্সা জয়ের মিশনে এসে কোয়ার্টার-ফাইনালেই ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেই ব্রাজিল। এই পুরস্কারই হয়তো এখন সান্ত্বনা হিসেবে কাজ করবে রিচার্লিসনের জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ