1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সিরাজগঞ্জে বাস চাপায় চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন
সিরাজগঞ্জ প্রতিনিধি // সিরাজগঞ্জে বাসের চাপায় এক দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৪০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলের আরেক আরোহী।

নিহত শরিফুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শহরের কাঠের পুল এলাকায় উর্মি ডেন্টালের দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, মোটরসাইকেলযোগে শরিফুলসহ দুজন মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বলেন, বাসটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দন্ত চিকিৎকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি পালিয়ে যাওয়ায় বাস চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ