1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

দীঘির অভিযোগ, তিনি রাজনীতির শিকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৪২ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // শিশুশিল্পী হিসেবে শোবিজে যাত্রা শুরু হয় প্রার্থনা ফারদিন দীঘির। এরপর ‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে সবার মন জয় করে নেন তিনি। শুধু তাই নয়, জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। জনপ্রিয় অভিনেতা সুব্রত এবং প্রয়াত অভিনেত্রী দোয়েল কন্যা- দীঘি এখন চিত্রনায়িকা। বর্তমান সময়ে এসে তিনি জানালেন, ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির শিকার হচ্ছেন দীঘি।

গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই চিত্রনায়িকা অভিযোগ করে লিখেছেন, ‘তুমি জানো একা তারকা শিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।’

দীঘি আরও লিখেছেন, ‘যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।’

সবশেষে তিনি বলেন, ‘আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।’

উল্লেখ্য, গত বছর মার্চে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির। তাও আবার একসঙ্গে দুটি সিনেমা দিয়ে। ১২ মার্চ মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দুটি। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান ও আসিফ ইমরোজ। বর্তমানে একাধিক সিনেমা ও ওয়েব ফিল্মের কাজে ব্যস্ত আছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ