1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

‘এমন প্রস্তাব পেলে অন্য কাজ খুঁজব, সিনেমা ছেড়ে দেব’

  • প্রকাশিত : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // গেল কয়েকবছরে অভিনয়গুণে বেশ জনপ্রিয়তা পেয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী কীর্তি সুরেশ। চার বছর আগে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। এখন ব্যস্ত রয়েছেন নতুন সিনেমার কাজ নিয়ে।

কীর্তির বাবা-মা দুজনেই সিনেমার মানুষ। বাবা প্রযোজক এবং মা অভিনেত্রী। সিনেমা পরিবারের মেয়ে সিনেমায় অভিনয়ে আসা যেন একরকম অবধারিতই ছিল কীর্তির। প্রথমে শিশুশিল্পী, পরে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান। তবে কীর্তি এখন আলোচনায় অভিনয়ের জন্য নয়, সিনেমা দুনিয়ার যৌন হয়রানি নিয়ে মুখ খুলে।

প্রথমবারের মতো যৌন হয়রানি নিয়ে মুখ খুলে কীর্তি সুরেশ জানিয়েছেন, বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে অভিনেত্রীরা সোচ্চার হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। কীর্তির নিজের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি তবে তার অন্য সহকর্মীদের সঙ্গে যা ঘটেছে, তাতে তিনি উদ্বিগ্ন।

কীর্তি সুরেশ বলেন, ‘সিনেমা জগতে কাজ করেন, এমন অনেকেই যৌন হয়রানি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। যদিও এখন পর্যন্ত আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে কেউ বাজেভাবে প্রস্তাব দেননি।’

সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলে কেউ তাকে বাজে প্রস্তাব দিলে কঠোর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না বলে জানান অভিনেত্রী। কীর্তি সুরেশ বলেন, ‘এমন প্রস্তাব পেলে অন্য কাজ খুঁজব, সিনেমা ছেড়ে দেব।’

কীর্তি সুরেশের হাতে এখন একগুচ্ছ সিনেমা, যার মধ্যে রয়েছে ‘ভোলা শঙ্কর’, ‘মামানন’, ‘সাইরেন’ ইত্যাদি। সিনেমাগুলো আগামী বছর মুক্তি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ