1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মস্কোর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // রাশিয়ার রাজধানী মস্কোর একটি বৃহত্তম শপিং সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে, যার ফলে শপিং সেন্টারটির কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে। রাশিয়ান দমকল কর্মীরা আগুন নিভানোর চেষ্টা করছে।

রুশ রাষ্টীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, শুক্রবার ভোরে মস্কোর বৃহত্তম খিমকি শপিং এবং বিনোদন কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। দ্রুতই তা প্রায় ৭ হাজার বর্গ মিটার ( ৭৫ হাজার বর্গফুট) এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বড় অপরাধের তদন্তকারী রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, তারা আগুনের কারণ অনুসন্ধান করছে। অন্যদিকে মস্কো অঞ্চলের জরুরি পরিষেবা সংস্থার প্রধান বলেছেন, ভবনের মেরামত কাজের সময় আগুন লেগেছে বলে মনে হচ্ছে।

শপিং সেন্টারের একজন কর্মী তাস নিউজ এজেন্সিকে বলেন, শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়, তারপর একটি বিস্ফোরণ ঘটে যার ফলে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে, রাশিয়ান সংবাদ সংস্থাগুলো শুক্রবার সকালে রিপোর্ট করেছিল, জরুরি পরিষেবাগুলো ইচ্ছাকৃত ‘অগ্নিসংযোগ’কে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসাবে বিবেচনা করছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে পশ্চিমা কোম্পানিগুলো চলে যাওয়ার আগে খিমকি শপিং সেন্টারের তাদের প্রচুর সংখ্যক খুচরা আউটলেট ছিল।

সূত্র: আলজাজিরা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ