1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বলিউডে জয়ার নতুন যাত্রা, শুটিং শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৪ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে পা রাখলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বুধবার ‘করক সিং’র শুটিংয়ের মধ্য দিয়ে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী। যেখানে এই অভিনেত্রীকে বলিউডের দাপুটে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে।

শুটিং শুরুর আগে একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় সিনেমার নাম ‘করক সিং’ শোনা গেলেও ভারতীয় গণমাধ্যম বলছে, নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে থাকছেন ‘দিল বেচারা’খ্যাত সানজানা সাঙ্ঘি। এছাড়াও থাকছেন মালায়লাম তারকা পার্বতী থিরুবথু। যিনি তুমুল জনপ্রিয় সিনেমা ‘চার্লি’তে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে বলা যায়, প্রথম হিন্দি সিনেমায় পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও সানজানার মতো সহশিল্পী পেয়েছেন জয়া। সিনেমাটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

জয়া আহসান বলেন, ‘এটা আমার প্রথম হিন্দি ছবি ও আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে এর প্রস্তাব আসে, আমি রোমাঞ্চিত হয়েছি এবং তাৎক্ষণিক হ্যাঁ বলেছিলাম। কারণ অনিরুদ্ধ রায় চৌধুরী ও পঙ্কজ ত্রিপাঠির মতো সহশিল্পীর লোভটা সামলাতে পারিনি। আমি চেয়েছিলাম, তাদের দুজনের সঙ্গে কাজ করতে। অবশেষে আমার প্রথম হিন্দি ছবিতেই সেটা হলো!’

জানা গেছে, সিনেমাটি ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প উঠে আসবে। আর গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ এবং অনিরুদ্ধ রায় চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ