1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গোয়েন্দা হেফাজত থেকে পালানো সেই লায়লা গ্রেপ্তার

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা বিভাগীয় গোয়েন্দা হেফাজত থেকে পালানো হেরোইন মামলার আসামি লায়লা সাবরিন ওরফে রেশমাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর হাতিরঝিলের পুলিশ প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে একটি গোয়েন্দা টিম।

বুধবার সকালে ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রেশমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা সদরের পারনগাঁও গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানে বসবাস করেন। গত বুধবার বিকেল ৪টার দিকে তিনি নিজের মোটরসাইকেল চালিয়ে শেরেবাংলা নগর থানার মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল রেশমার গতিরোধ করে। তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগে তল্লাশি করে ১০০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। এর পরই তাকে গ্রেপ্তার এবং মাদক বহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিন রাত পৌনে ১টায় তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ডিএনসির গোয়েন্দা কার্যালয়ের এসআই ইকবাল আহমেদ দীপু।

রাতে রেশমাকে গেণ্ডারিয়ায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়। গোয়েন্দা কার্যালয়ের সহকারী উপপরিদর্শক রোবিনা আক্তার ও সিপাই আব্দুর রহমানের হেফাজতে রাখা হয়েছিল তাকে। বৃহস্পতিবার সকালে সেখান থেকে পালিয়ে যান রেশমা।

আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সহকারী উপপরিদর্শক রোবিনা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার গেণ্ডারিয়া থানায় একটি মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, ভোর ৫টায় ভ্যাসলিন সদৃশ পদার্থ রোবিনা আক্তারের চোখেমুখে লাগিয়ে দেন রেশমা। এতে তিনি অচেতন হয়ে গেলে আসামি পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ