1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

হাবিব উন নবী সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২১৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ২০১৩ সালে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। এদিন মামলার ধার্য দিনে তারা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে ঢাকা মহানগর অবরোধ কর্মসূচি ছিল। ওইদিন হেফাজত ইসলাম, জামায়াত শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ নেতা-কর্মী উগ্র ও জঙ্গিরূপ ধারণ করে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে।

অস্ত্রশস্ত্রে, ইটপাটকেল, বাঁশের লাঠি, লোহার রড, হকিস্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা চালানো হয়। হত্যার উদ্দেশ্যে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে অনেক পুলিশ সদস্যসহ অন্যরা আহত হন। এ ঘটনায় তৎকালীন পল্টন থানার এসআই সঞ্জয় কুমার দাস বাদী হয়ে এ মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ