1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

  • প্রকাশিত : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বেড়েছে পুলিশি অভিযান। অভিযোগ পাওয়া যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের।

পূর্বপরিকল্পনা অনুযায়ী নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি, কিন্তু পুলিশ অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এমন পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।

রোববার (৪ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রোববার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতির গ্রেপ্তার এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন সামনে পুলিশ চেকপোস্ট বসানো নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন।

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, আন্দোলনে নিহত নেতাকর্মীদের হত্যার বিচারসহ নানা দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। সবশেষ শনিবার রাজশাহী বিশাল সমাবেশ করেছে দলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ