1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়া সেই যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন
দৌলতখান (ভোলা) প্রতিনিধি // ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. নোমান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার স্লুইজ ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নোমান চরখলিফার ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড় এলাকার বাসিন্দা। তিনি পাতারখাল মাছ ঘাটে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে চার যুবক নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন উদ্ধার হলেও পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা খুঁজেও তার সন্ধান পায়নি।

পরে নিখোঁজ নোমানের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

এ ঘটনায় দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) স্বরূপ কান্তি, সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল ও সজিবকে বরখাস্ত করা হয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মেঘনায় ভাসছিল যুবকের মৃতদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ