1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৮০ 0 সংবাদ টি পড়েছেন
খাগড়াছড়ি প্রতিনিধি // খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

রোববার রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব এ আদেশ জারি করেন।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব জানান, সোমবার (২১ নভেম্বর) মাটিরাঙ্গা উপজেলায় একই স্থানে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকা ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার মাটিরাঙা বাজার ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সব ধরনের সভা-সমাবেশ ছাড়াও চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল করতে পারবে না। তবে কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, সোমবার মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে। একই দিন ও একই সময়ে কাছাকাছি দূরত্বে মাটিরাঙ্গা পৌর ভবনের সামনে বিএনপির দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ