1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সিলেট এখন মিছিলের নগরী

  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে আসছেন বিএনপির নেতাকর্মীরা। ফলে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট শহর।

শনিবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। তার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

এদিন সকাল থেকেই মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক দিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ ও শহরের বিভিন্ন অলিগলি। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট বিভাগীয় সমাবেশে অতীতের সকল রেকর্ড ভাঙতে চায় দলটির নেতাকর্মীরা। বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও সমাবেশে উপস্থিত হয়েছেন

নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটে এই গণসমাবেশ করছে বিএনপি।

এরই অংশ হিসেবে ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এই কর্মসূচি।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সম্রাট ও শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি এম এ রাকিবের নেতৃত্বে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল আলিয়া মাঠের মূল গেটের সামনে আধা ঘণ্টা দাঁড়িয়ে ছিলো। তারা বলেন, মিছিলের সারি এত লম্বা যে ভেতরে ঢুকতে সময় লাগছে।

তার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা সিলেট মহানগরের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্সের মিছিলটি অন্তত ২০ মিনিট দাঁড়িয়ে আছে। তিনি বলেন, মাঠ পরিপূর্ণ হয়ে আছে অনেক আগেই। এ কারণে নতুন মিছিলগুলো ঢুকতে অনেক সময় লাগছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ