1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউটে দু’দিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

  • প্রকাশিত : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে রোভার স্কাউট গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত ৯ ও ১০ নভেম্বর দু’দিনে এ কর্মসূচী সম্পন্ন হয়।

অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে রোভার স্কাউটের সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রকৌশলী মোঃ রুহুল আমিন।

 

 

এছাড়া প্রতিজ্ঞা পাঠ করান প্রতিষ্ঠানের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী পবিত্র কুমার হালদার।

 

এদিক ৯ নভেম্বর রাত ৮ টায় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। এছাড়া ১০ নভেম্বর রোভার স্কাউটে অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে সকল কর্মসুচী সম্পন্ন করে দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ প্রদান করেন প্রকৌশলী পবিত্র কুমার হালদার।

 

এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ , সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ।

রোভার স্কাউটদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি প্রকৌশলী মোঃ রুহুল আমিন বলেন, রোভার স্কাউটদের সংকোচের মধ্য দিয়ে বের হয়ে আসতে হবে। প্রত্যেককে সামাজিক ইতিবাচক কর্মকান্ডে অংশগ্রহণ করা উচিত। সকলের আচরণে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। নীতি আদর্শ বুকে ধারণ করে একজন নীতিবোধসম্পন্ন দুরদর্শী পর্যায়ে নিজেকে প্রস্তত করতে হবে। এসময় তিনি স্কাউট সদস্যদের নানা বিষয়ে আরও ইতিবাচক দিক নির্দেশনা প্রদান করেন।

 

উল্লেখ্য, এর আগে বরিশালে পলিটেকনিক ইনস্টিটিউটে রোভার স্কাউট গ্রুপের স্কাউটস ওন অনুষ্ঠিত হয়। এবছর রোভার স্কাউট গ্রুপে অংশ নিতে দীক্ষা গ্রহণ করেন প্রতিষ্ঠানের ৪১ জন শিক্ষার্থী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ