1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষক!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // ছাত্রীকে বিয়ে করতে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন এক স্কুল শিক্ষক। গত রোববার তিনি তার ছাত্রীকে বিয়েও করেছেন। ভারতের রাজস্থানে ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মীরা নামে ভারতপুরের ওই নারী শরীরচর্চার শিক্ষক ছিলেন। তিনি কল্পনা ফৌজদার নামে তার এক ছাত্রীর প্রেমে পড়েন। শেষমেশ কল্পনাকে বিয়ে করার জন্য অপারেশনের মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করেছেন।

মীরা এখন নাম পরিবর্তন করে হয়েছেন আরভ কুন্তাল। তিনি সাংবাদিকদের বলেন, ভালোবাসায় সবকিছু ন্যায়সঙ্গত, তাই আমি আমার লিঙ্গ পরিবর্তন করেছি।

স্কুলে শারীরিক শিক্ষার ক্লাসে কল্পনার সঙ্গে দেখা হয় মীরার। কল্পনা রাষ্ট্রীয় পর্যায়ে কাবাডি খেলেন এবং আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলতে দুবাই যাওয়ার কথা আছে কল্পনার।

স্কুলের মাঠে আলাপকালে আরভ কল্পনার প্রেমে পড়েন বলে জানান। সেইসঙ্গে তিনি সবসময় একজন ছেলে হতে চাইতেন। আরভ বলেন, আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছি কিন্তু সবসময় নিজেকে ছেলে ভাবতাম। আমি সবসময় আমার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলাম। ২০১৯ সালের ডিসেম্বরে আমার প্রথম অস্ত্রোপচার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, কল্পনাও অনেক দিন থেকে আরভের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন বলে জানান। এমনকি আরভের লিঙ্গ পরিবর্তনের আগেও কল্পনা তাকে বিয়ে করতে চাইতেন।

কল্পনা বলেন, শুরু থেকেই আমি তাকে ভালবাসতাম। এমনকি সে যখন সার্জারি করেনি, তখনই আমি তাকে বিয়ে করতে চাইতাম। তার সার্জারির সময় আমি একসঙ্গে যাই। ভারতে যদিও এমন বিয়ে বিরল, তবুও তাদের বাবা-মা মেনে নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ