1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বকেয়া বেতন না দিয়ে কারখানা স্থানান্তরের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকে নটরডেম কলেজের সামনের রাস্তা অবরোধ করে শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শ্রমিকদের রাস্তা অবরোধের কথা শুনে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরামবাগ এলাকার একটি গার্মেন্টসকে রাজধানীর দক্ষিণখান এলাকায় স্থানান্তর করা হয়েছে। কোনো কিছু না জানিয়ে হঠাৎ করে মালিকপক্ষ কারখানা স্থানান্তর করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।

আরও জেনেছি, শ্রমিকদের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতেও তারা রাস্তায় নেমেছেন। ঘটনাস্থলে মাত্র এসে প্রাথমিকভাবে আমরা এসব তথ্য জেনেছি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছি এবং রাস্তায় যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি, বলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ